শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি *** সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি *** ঠাকুরগাঁওকে মাগুরা বানাবেন না, নির্বাচন হোক ঈদ উৎসবের মতো: আব্দুল হালিম *** শিবির একটি গুপ্ত সংগঠন, হুংকার দিয়ে লাভ নেই: পানিসম্পদমন্ত্রী *** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

মায়ের দোয়া নিয়ে গানে ফিরলেন নোবেল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৩

#

‘চ্যানেল এইচএম’ এর ব্যানারে ‘কলিজা’ শিরোনামে গানটি মুক্তি পেয়েছে

ভারতের জি বাংলা সারেগামাপা তারকা মাইনুল আহসান নোবেল। আবারও নতুন গান নিয়ে হাজির হলেন তিনি। 

শুক্রবার (১ সেপ্টেম্বর) ‘চ্যানেল এইচএম’ এর ব্যানারে ‘কলিজা’ শিরোনামে গানটি মুক্তি পেয়েছে। 

এইচ এম নিপুর কথায় গানটিতে সুর দিয়েছেন মিশকাত। রানা আকন্দের সংগীত আয়োজনে নোবেলের কলিজা গানটি নিয়ে চমৎকার ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। যেখানে অভিনয় করেছেন আসিফ আহমেদ খান এবং সুমাইয়া আক্তার সুমি।

গানটি প্রসঙ্গে নোবেল বলেন, মাঝখানে সময়টা খারাপ যাচ্ছিলো। কলিজা গানটি শুনার পর মনে হয়েছে আমার শ্রোতারা এমন একটি গান আমার কন্ঠ শুনতে অপেক্ষা করছে। তাই মায়ের দোয়া নিয়ে গানটি করার ইচ্ছে পোষণ করি। অবশেষে গানটি কমপ্লিট হওয়ার পর নিজেই নিজের গানের ভক্ত হয়ে যাই। আশাকরি আমার প্রত্যেকটি শ্রোতা গানটি ভালবেসে গ্রহণ করবে।

আরো পড়ুন: নামাজ পড়ে মাদ্রাসা শিক্ষার্থীদের গান শোনালেন নোবেল

গানটির গীতিকার এইচ এম নিপু বলেন, মিশকাতের হৃদয় স্পর্শ করা সুর এবং রানা আকন্দের অসাধারণ মিউজিক গানটিকে পরিপূর্ণ করেছে-যা কিনা নোবেলের কণ্ঠে পূর্ণতা পেয়েছে। গানটি সবাই গ্রহণ করবেন বলে আমি আশাবাদী।

এসকে/ 

গান মাইনুল আহসান নোবেল সারেগামাপা তারকা গীতিকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250